জনসম্মুখে নারীকে উলঙ্গ করে পেটানো—দেশের পরিস্থিতি নিয়ে ফাহাম আব্দুস সালামের ক্ষোভ

১৪ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:০৮ AM
ফাহাম আব্দুস সালাম

ফাহাম আব্দুস সালাম © ফাইল ফটো

লেখক ও অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম দেশের বর্তমান সামাজিক সহিংসতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনার বর্ণনা দিয়ে হতাশা ব্যক্ত করেন। ফাহামের শ্বশুর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

স্ট্যাটাসে ফাহাম লিখেছেন, “আজকে দেখলাম একটা মেয়েকে জনসম্মুখে উলঙ্গ করে পেটানো হচ্ছে। একটা ছেলেকে অ্যাপার্টমেন্টে কোপানো হচ্ছে (সম্ভবত মারাও গেছে)। আরেকটা জায়গায় দেখলাম রাস্তার মধ্যে অনেকে মিলে ২/৩ জনকে পেটাচ্ছে (ঠিক জানি না কেন)।”

তিনি উল্লেখ করেন, প্রতিদিনই এমন সহিংসতার দৃশ্য দেখতে হচ্ছে। কয়েকদিন আগে তিনি একটি মেয়েকে বেবি ট্যাক্সির ভেতরে হেনস্তার শিকার হতে দেখেছেন। যদিও পেটানো হয়েছিল কি না তা নিশ্চিত নন।

বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে ফাহাম আরও লেখেন, “এট দিস রেইট—সেইদিন আর দূরে নাই যেদিন এই দেশের মানুষেরা জুলাই গণঅভ্যুত্থানকে ডিজওন করবে। মনটা ভেঙে যায় ভাই। কী আশা ছিলো আর কী দেখতে পাচ্ছি। একটা মেয়েকে রাস্তায় উলঙ্গ করে পেটানো হবে? এই আমার দেশ? আমরা কি আওয়ামী জাহেলিয়ার থেকেও নিচে নামবো?”

ফাহাম আব্দুস সালামের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ফাহামের সঙ্গে একমত হয়ে দেশের বর্তমান সহিংসতার চিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9