নির্বাচন করার সিদ্ধান্ত নিয়ে দলের বিষয়ে জানালেন আসিফ মাহমুদ

১৩ আগস্ট ২০২৫, ০৮:৪৯ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি।

বিবিসি বাংলাকে তিনি বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আগ্রহ আছে। কীভাবে করবো বা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, সেটার নিশ্চয়তা নেই। তবে নির্বাচন করলে বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগ করবো।’

তফসিলের আগে নাকি পরে পদত্যাগ করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া নির্বাচন করলে শিক্ষার্থীদের নতুন দল এনসিপি’তে যোগ দিয়ে তাদের প্রার্থী হবেন কি-না, সেটিও নিশ্চিত নয় বলে জানিয়েছেন এই উপদেষ্টা।

তিনি বলেন, ‘কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো, এনসিপি'র বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো কি-না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি।’ নির্বাচন বা রাজনীতি করার ইচ্ছা থাকলে সরকারের অন্য উপদেষ্টাদেরও পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি।

আসিফ বলেন, ‘যারাই নির্বাচন করবে বা রাজনীতি করার ইচ্ছা আছে, তাদের কারোরই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না। এটা যে কেবল আমি বা মাহফুজ আলম- এরকম না ইস্যুটা। আরও অনেকেই আছেন, যাদের রাজনৈতিক পদ-পদবীও ছিল। আমার মনে হয় যে তাদের কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না।’

পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রায় ২ হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষার হলে মা, বাইরে শিশুকে কোলে নিয়ে দায়িত্ব পালনে পুলিশ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৫৫ বছরেও বদলায়নি চিত্র, উন্নয়নের অপেক্ষায় বীরশ্রেষ্ঠ নূর মো…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬