১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচি ঘোষণা

১৩ আগস্ট ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৫, ১১:০১ AM
পরিবারের সাথে খালেদা জিয়া

পরিবারের সাথে খালেদা জিয়া © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আগামী ১৫ আগস্ট (শুক্রবার) বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

এছাড়া, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।  

শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬