সারজিসের বিরুদ্ধে মানহানি মামলাটি ‘হাস্যকর’ : এনসিপি নেতা আলী নাছের

১২ আগস্ট ২০২৫, ১০:৫১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৮:৫৩ AM
অ্যাডভোকেট আলী নাছের খান

অ্যাডভোকেট আলী নাছের খান © টিডিসি ফটো

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড এবং আরেক সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় বিএনপিকে দায়ী করে সামাজিক মাধ্যমে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এ মামলাটি দায়ের করেন। 

এই মামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও গাজীপুরের স্থানীয় প্রতিনিধি অ্যাডভোকেট আলী নাছের খান। তিনি বলেন, ‘এ ধরনের মামলা সম্পূর্ণ হাস্যকর এবং রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া উচিত, মামলা করে নয়।’

তিনি আরও বলেন, সারজিস আলম তার বক্তব্যে বিএনপিকে সরাসরি আক্রমণ করেননি। বরং সারাদেশে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে ধরেছেন, যেখানে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণহীনতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আলী নাছের জানান, গাজীপুরে চাঁদাবাজি রোধে এনসিপি অভিযান চালাবে এবং সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে যেসব দুর্বৃত্ত জড়িত, তাদের পেছনে কারা রাজনৈতিক আশ্রয় দিচ্ছে, তা শিগগিরই প্রকাশ্যে আনা হবে।

আরও পড়ৃন: যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল—জাফরিনের বর্ণনা

তিনি আরও বলেন, ‘এই মামলা গাজীপুরের স্থানীয় রাজনীতিতে এনসিপির কোনো প্রভাব ফেলবে না বরং আমাদের জনপ্রিয়তা আরও বাড়বে।’

উল্লেখ্য, ৮ আগস্ট রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দৈনিক প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার তুহিন নিহত হন। তার আগের দিন, ৭ আগস্ট সাহাপাড়া এলাকায় আরেক সাংবাদিক আনোয়ার হোসেন হামলার শিকার হন। সারজিস আলম সামাজিক মাধ্যমে দাবি করেন, আনোয়ার হোসেনকে মারধর করেছে বিএনপির কর্মীরা, যা নিয়ে থানায় মামলা করা হয়েছে। 

অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, পরিচয় হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬