১৬ বছর পর হচ্ছে হবিগঞ্জে জেলা বিএনপির কাউন্সিল

১২ আগস্ট ২০২৫, ১০:২৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৮:৫৩ AM
দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন © সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলন। আগামী ২০ আগস্ট পৌরসভা মাঠে আয়োজিত এ কাউন্সিলে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানএবং উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কাউন্সিল ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ।

‎দলীয় সূত্র জানায়, সোমবার (১১ আগস্ট) জেলা বিএনপির বিশেষ সভায় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়। পৌরসভা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উদ্বোধন করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।

‎সম্মেলন সফল করতে উপকমিটি ও ১৭ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই পাঁচটি পদে গোপন ব্যালটে ভোট হবে। প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট পদ থেকে পদত্যাগ করতে হবে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন ছেলে, উপাচার্য বললেন ‘স্বজনপ্রীতি হয়নি’

‎সভাপতি পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জি কে গউছ, শাম্মী আক্তার ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া। সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম ও গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।

‎জানা গেছে, সর্বশেষ জেলা বিএনপির কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৩০ ডিসেম্বর। ওই কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন সৈয়দ মো. ফয়সল ও সাধারণ সম্পাদক হন জি কে গউছ। বর্তমানে জি কে গউছের নেতৃত্বে জেলা বিএনপির কার্যক্রম চলছে।

‎দীর্ঘদিন পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থীদের পক্ষে প্রচারণা চলছে।

‎জি কে গউছ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সিলেট বিভাগের সব জেলায় দ্রুত কাউন্সিল সম্পন্ন করা হচ্ছে। হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলের প্রস্তুতি শেষ পর্যায়ে।

আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬