হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

১২ আগস্ট ২০২৫, ১২:২৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির

হাসপাতাল ছাড়লেন জামায়াত আমির © সংগৃহীত

চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এখন অনেকটা সুস্থ আছেন। তবে তার বিশ্রাম প্রয়োজন। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার পর গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বের হন তিনি।

তার আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান সুস্থ হয়েছেন। যার কারণে তিনি হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। ওপেন হার্ট সার্জারি একটা বড় ধরনের অপারেশন। এটা রিকভারি হতে কিছুটা সময় লাগে। আমরা উনাকে এখন বাসায় নিয়ে যাব। উনার সেখানে আরও দুই সপ্তাহ রেস্ট প্রয়োজন হবে। তিন সপ্তাহ পরে উনি জনসম্মুখে আসবেন। আপনারা দোয়া করবেন।

এর আগে গত ২ আগস্ট বাইপাস সার্জারির জন্য শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়। তার হার্টে ব্লক ধরা পড়ে। গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শফিকুর রহমানকে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা সে দিনের প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা পাননি, তবে ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬