গভীর রাতে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের

০৫ আগস্ট ২০২৫, ০৯:৫৩ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৭ PM
সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ

সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ © ফাইল ফটো

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আজ মঙ্গলবার (৫ আগস্ট) অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু এই অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। 

মঙ্গলবার (৫ আগস্ট) গভীর রাত ২টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

স্ট্যটাসে তিনি লেখেন, ‘জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি, হয়তো কতগুলো আসন বসাবে কিন্তু ১৫৮ জনের জন্যে জায়গা হবে না।

তিনি আরো লেখেন, ‘জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কি না! যাদের সাহসিকতা আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকারের কাছে, বছর না পেরোতেই তারা মূল্যহীন। আমার সহযোদ্ধা, যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে— তারা এবং সব শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে, আমি আব্দুল হান্নান মাসউদ ব্যক্তিগতভাবে আগামীকালকের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি।’

শেষে তিনি লেখেন, ‘#Loud_And_Clear’

কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
৬ বিভাগের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
  • ০৪ অক্টোবর ২০২৬
পাওনা টাকা নিয়ে দ্বন্দ্ব, ভবনের ছাদ থেকে ফেলে ছাত্রলীগ নেতা…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপি নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৪ অক্টোবর ২০২৬