হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ

২১ মে ২০২৫, ০৭:৪৩ AM , আপডেট: ২২ মে ২০২৫, ০১:১৯ AM
হান্নান মাসউদ ও এনসিপি

হান্নান মাসউদ ও এনসিপি © টিডিসি সম্পাদিত

হাক্কানী পাবলিশার্সকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার বাসার সামনে বিশৃঙ্খলা করার অভিযোগে তিন সমন্বয়ককে আটক ধানমন্ডি থানা পুলিশ। তাদের ছাড়াতে থানায় যান জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ। গণমাধ্যমে হান্নান মাসুদের থানায় যাওয়া নিয়ে খবর প্রকাশের পর কারণ দর্শানোর নোটিশ দিয়েছি দলটির পক্ষ থেকে।

আজ বুধবার (২১ মে) এনসিপির যুগ্ন সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, গতকাল মঙ্গলবার ধানমণ্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় 'সমন্বয়ক' পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিনজন ব্যক্তিকে আটক করে ধানমণ্ডি থানা পুলিশ। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক উক্ত তিনজনের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনজনিত কারণে অব্যহতি প্রদান করা হয়। এতদ্বসত্ত্বেও, আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন।

আরও পড়ুন: হান্নান মাসুদের জিম্মায় থানা থেকে ছাড়া পেলেন বৈষম্যবিরোধী ৩ নেতাকর্মী

আরও বলা হয়, উক্ত ঘটনার প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ আগামী তিন (০৩) দিনের মধ্য শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আটক নেতাদের বিষয়ে কেন থানায় গিয়েছেন, তা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ।

আরও পড়ুন: থানায় যাওয়ার কারণ জানালেন হান্নান মাসউদ

স্ট্যাটাসে হান্নান মাসউদ লেখেন, ‘মোহাম্মদপুর থানা বৈবিছাআ'র আহ্বায়কসহ তিনজনকে আটক করা হয় মবসৃষ্টির চেষ্টাকালে, যার ফলে বৈবিছাআ'র পরিচয়ে স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল। এ বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই। সেখানে গেলে প্রশাসনের অনুরোধে বিষয়টির মধ্যস্থতা করি। যেহেতু প্রশাসন ওদের বিরুদ্ধে কোন অভিযোগ রুজু করেননি এবং করতেও চাচ্ছিল না।’

প্রসঙ্গত, হাক্কানী পাবলিশার্সকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার বাসার সামনে বিশৃঙ্খলা করার অভিযোগ উঠে তিন সমন্বয়কের বিরুদ্ধে। সোমবার (১৯ মে) রাজধানীর ধানমন্ডি এলাকায় এ বিশৃঙ্খলা করা হয় বলে জানা গেছে। ওইদিন রাতেই তিন সমন্বয়ককে আটক করে ধানমন্ডি থানা-পুলিশ। পরে আজ বিকেলে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের জিম্মায় থানা থেকে ছাড়া পান ওই তিন নেতাকর্মী। বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু। 

টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ফেনীতে, হাসপা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9