থানায় যাওয়ার কারণ জানালেন হান্নান মাসউদ

২০ মে ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৯:৩০ PM
হান্নান মাসউদ

হান্নান মাসউদ © সংগৃহীত

হাক্কানী পাবলিশার্সকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার বাসার সামনে বিশৃঙ্খলা করার অভিযোগে তিন সমন্বয়ককে আটক ধানমন্ডি থানা পুলিশ। তাদের ছাড়াতে থানায় যান জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ। তার জিম্মায় থানা থেকে ছাড়া পান ওই তিন নেতাকর্মী। গণমাধ্যমে হান্নান মাসুদের থানায় যাওয়া নিয়ে খবর প্রকাশের পর থানায় যাওয়ার কারণ জানালেন হান্নান মাসউদ। ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে আজ মঙ্গলবার (২০ মে) সন্ধ্যার দিকে একটি স্ট্যাটাস দেন তিনি। 

ফেসবুকে তিনি লেখেন, ‘মোহাম্মদপুর থানা বৈবিছাআর আহ্বায়কসহ তিনজনকে আটক করা হয় মবসৃষ্টির চেষ্টাকালে, যার ফলে বৈবিছাআর পরিচয়ে স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল। এ বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই। সেখানে গেলে প্রশাসনের অনুরোধে বিষয়টির মধ্যস্থতা করি, যেহেতু প্রশাসন ওদের বিরুদ্ধে কোন অভিযোগ রুজু করেননি, এবং করতেও চাচ্ছিলো না। 

তিনি আরও লেখেন, ‘আর তাছাড়া ফ্যাসিবাদবিরোধী একটা মঞ্চের ব্যানারে নিয়মিত মব সৃষ্টি করা ব্যক্তিদের মধ্যেও একজন সেখানে ছিলো, যেটা পরবর্তীতে আমি জানতে পারি। এই বিষয়ে প্রশাসনকে পরিপূর্ণ সহযোগিতা করা হচ্ছে, ইনশাআল্লাহ এই মবসৃষ্টির মূলহোতারা দ্রুত এরেস্ট হবে। ডিএমপিকে ওদের ব্যাপারে ইনফর্ম করা হয়েছে।’

আরও পড়ুন: সামাজিক মাধ্যমে হাস্যরস, হাসনাত আবদুল্লাহ’র উদ্দেশ্যে কী বলেছেন বিএনপি নেতা দুদু?

জানা গেছে, হাক্কানী পাবলিশার্সকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে তার বাসার সামনে বিশৃঙ্খলা করার অভিযোগ উঠে তিন সমন্বয়কের বিরুদ্ধে। সোমবার (১৯ মে) রাজধানীর ধানমন্ডি এলাকায় এ বিশৃঙ্খলা করা হয় বলে জানা গেছে। ওইদিন রাতেই তিন সমন্বয়ককে আটক করে ধানমন্ডি থানা-পুলিশ। পরে আজ বিকেলে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের জিম্মায় থানা থেকে ছাড়া পান ওই তিন নেতাকর্মী। বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু। 

জানা গেছে, থানায় আটকের প্রায় ১৩ ঘণ্টা থাকার পর বিকেল ৩টার দিকে মুচলেকা নিয়ে তিন সমন্বয়ককে ছেড়ে দেয় পুলিশ।

ছাড়া পাওয়া তিন সমন্বয়ক হলেন, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বী (২৬); একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী ও বৈবিছা’র ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক ফারহান সরকার দীনা; মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী ও পুলিশের ট্রাফিক বিভাগে সহায়ক মোহাম্মাদউল্লাহ জিসান (২৪)।

এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু গণমাধ্যমকে বলেন, ‘তাদের একজন সিনিয়র সমন্বয়ক এসেছিলেন। তার জিম্মায় আটকদের ছেড়ে দেওয়া হয়েছে।’

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9