এপ্রিলের বেতন কবে—জানাল শিক্ষা মন্ত্রণালয়

২০ মে ২০২৫, ০৬:৫২ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৮:৪৩ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের জিও জারি হয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অনুমোদনের পর এ অর্থ ব্যাংকে পাঠানো হবে। এরপর শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন তুলতে পারবেন।

মঙ্গলবার (২০ মে) দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট) লিউজা-উল-জান্নাহ।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার এপ্রিল মাসের বেতনের জিও জারি হয়েছে। জিও জারি করতে রাত সাড়ে ৮টা পর্যন্ত কর্মকর্তারা কাজ করেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব দেরিতে পাঠায়। প্রস্তাব পাঠানোর পর জিও জারি করতে বারবার তাগাদা দেয়। তাদের গাফিলতির কারণে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও ভোগান্তিতে পড়তে হয়।’

কবে নাগাদ শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, ‘এজি অফিস এবং বাংলাদেশ ব্যাংক হয়ে অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে যেতে দুইদিনের মতো সময় লাগে। সে হিসেবে আগামী বৃহস্পতিবারের মধ্যে শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পেতে পারেন। কোনো কারণে সেটি সম্ভব না হলে আগামী সপ্তাহের শুরুতে তারা বেতন-ভাতা পাবেন।’

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। তবে তারা এখনো এপ্রিল মাসের বেতন-ভাতা পাননি। ইতোমধ্যে এপ্রিলের বেতনের জিও জারি হয়েছে। চলতি সপ্তাহে তারা বেতন পেতে পারেন।

ট্যাগ: বেতন
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬