ড. ইউনূস-টিউলিপ সাক্ষাৎ হলে চব্বিশের গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে: হান্নান মাসউদ

১০ জুন ২০২৫, ০৭:১৭ AM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৭:০২ PM
হান্নান মাসউদ

হান্নান মাসউদ © সংগৃহীত

ছাত্র-জনতার খুনের সঙ্গে জড়িত টিউলিপ সিদ্দিকীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হলে তা চব্বিশের গণঅভ্যুত্থানের সঙ্গে চরম প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সোমবার (৯ জুন) বিকেলে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলার দিঘীর পাড়ে মেঘনা নদীর ভাঙ্গনের কবলে ভিটেমাটি হারা স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, ১৯৭১ সালের পর সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া স্বাধীন হয়েছে। মালয়েশিয়া পেয়েছিল মাহাথির মোহাম্মদের মতো সৎ ও নিষ্ঠবান শাসক। আর আমরা পেয়েছি শেখ মুজিবের মত শাসক, যার আমলে এ দেশে দুর্ভিক্ষ হয়েছিল। 

এ দেশের ওপর ভারতের আগ্রাসী মনোভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন সময়ে অনেক শাসকের পরিবর্তন হয়েছে। তার মধ্যে কেবল মেজর জিয়া এদেরকে প্রকৃত পরিবর্তনের স্বপ্ন দেখেছেন। ভারতের আগ্রাসী মনোভাব আমাদের মেজর জিয়াকে বাঁচতে দেয়নি।

শেখ হাসিনার পতন এ দেশে শুধুমাত্র আওয়ামী লীগের পতন নয়, শেখ হাসিনার পতন মানে এদেশে ভারতীয় আধিপত্যের পতন।

তিনি আরও বলেন, আপনারা নির্বাচন-নির্বাচন করছেন। ডক্টর মুহাম্মদ ইউনুস নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। এ দেশে নির্বাচন হবে, তবে তার আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। দেশের সব ঘর থেকে অস্ত্র উদ্ধার হলে, প্রতিটি অস্ত্রধারী গ্রেফতার হলেই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে।

নিজ জন্মভূমি হাতিয়ার কথা উল্লেখ করে হান্নান মাসউদ বলেন, অনেকে আমার কাছে জানতে চান আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করেও কেন হাতিয়া নিয়ে ভাবছি। আমি তাদের বলি, হাতিয়ার মানুষের দুঃখ-দুর্দশার ভাগাভাগি করতে হাতিয়া যাই। দীর্ঘ সময় থেকে হাতিয়া সন্ত্রাসের আখড়ায় রূপ নিয়েছিল। সেই সন্ত্রাসের আখড়া থেকে হাতিয়াকে বসবাসযোগ্য হাতিয়ার রূপ দেওয়ার জন্য আমি হাতিয়া নিয়ে ভাবছি।

হাতিয়া কলেজের সাবেক শিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে এসময় হাতিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950