তারেক রহমান যেন দ্রুত দেশে এসে নেতৃত্ব দিতে পারেন সেজন্য মির্জা ফখরুলের দোয়া

০২ আগস্ট ২০২৫, ১০:৪১ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৮:০৬ AM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন দ্রুত দেশে এসে নেতৃত্ব দিতে পারেন, সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, যে তারেক রহমান সাহেব অতি দ্রুত দেশে আসেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেন, সেটাই আমাদের কামনা।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে ঢাকার উত্তরা আজমপুরে আয়োজিত এক সমাবেশে তিনি এ দোয়া ও মন্তব্য করেন। আজমপুরে আমির কমপ্লেক্সের সামনে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ স্মরণে এই সমাবেশ হয়।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার উপরে যে আস্থা রেখেছিল জনগণ, একইভাবে আজকে তারা তারেক রহমান সাহেবের উপর আস্থা রাখছে। অপেক্ষা করছি, কবে তারেক রহমান সাহেব দেশে আসবেন। কবে নেতৃত্ব দেবেন।

ফখরুল আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব বারবার প্রতিদিন কথা বলছেন। প্রতিদিন তিনি বিভিন্ন জায়গায় (ভার্চুয়ারি) মিটিং করছেন। তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব, যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে, যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে, যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে না, আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে এবং বারবার করে বলেছেন যে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।

নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমান আগামীতে প্রান্তিক মানুষের জন্য ‘ফার্মাস কার্ড’, ‘স্বাস্থ্য কার্ড’, ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা নিয়েছেন বলেও সমাবেশে জানান বিএনপি মহাসচিব।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক এবিএমএ আবদুর রাজ্জাকের সঞ্চালনায় বিএনপি চেয়ারপারসনের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক মোর্শেদ হাসান খান, নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম নীরব, কৃষক দলের হাসান জাফির তুহিন, যুব দলের নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের রাজিব আহসান, মহিলা দলের সুলতানা আহমেদ, জাসাসের হেলাল খান, তাঁতী দলের আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীরসহ শহীদদের পরিবারের সদস্যরা সমাবেশে বক্তব্য দেন।

 

মেসির উদাহরণ টেনে আরও এক বিশ্বকাপ খেলতে চান হ্যারি কেইন
  • ১৬ জুলাই ২০২৬
সাতক্ষীরায় জলবায়ু উপদ্রুত বস্তিবাসীর অধিকার প্রতিষ্ঠার দাবি…
  • ১৬ জুলাই ২০২৬
পাঠদানের অনুমতি পেল ৬৫৪ শিক্ষাপ্রতিষ্ঠান, তালিকা দেখুন এখানে
  • ১৬ জুলাই ২০২৬
পৃথিবীতে আছড়ে পড়ার আগেই সুইফট টেলিস্কোপ উদ্ধারে নাসার উদ্যোগ
  • ১৬ জুলাই ২০২৬
নিষিদ্ধ হতে পারেন জুড বেলিংহ্যাম
  • ১৬ জুলাই ২০২৬
প্রতিষ্ঠার ২০ বছরেও রিজেন্ট বোর্ডে ছাত্র প্রতিনিধি রাখার সু…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence