বিএনপি সরকারে এলে স্কুলশিক্ষার্থীদের কারিকুলামে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: তারেক রহমান

১৯ মে ২০২৫, ১১:০৭ AM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৫:৩৩ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

বিএনপি সরকার গঠন করলে খেলাধুলাকে স্কুলশিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক কারিকুলামে বাধ্যতামূলক করার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৮ মে) লন্ডনে  আরাফাত রহমান কোকো স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  

তারেক রহমান বলেন, ‘লন্ডনের বড় বড় সবুজ মাঠ ও সেখানে শরীরচর্চার বিভিন্ন উপকরণ দেখে যেমন ভালো লাগে, তেমন কষ্টও হয় যে আমাদের দেশে এই ব্যবস্থাগুলো নেই। শিশু–কিশোরদের ডিভাইস থেকে বিরত রাখতে তাদের খেলাধুলার সুযোগ তৈরি করে দিতে হবে। বিএনপি সরকার গঠন করলে খেলাধুলাকে স্কুলশিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক কারিকুলামে বাধ্যতামূলক করার উদ্যোগ নেবে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের ১০০টি ওয়ার্ডের মধ্যে প্রতি ২টি ওয়ার্ডে লন্ডন শহরের আদলে একটি করে সবুজ খেলার মাঠ তৈরি করা হবে। সেখানে শিশু-কিশোরেরা খেলাধুলা এবং বয়স্করা হাঁটাহাঁটি করতে পারবেন। আগামী দিনে  খেলাধুলায় আন্তর্জাতিক অঙ্গনে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের অনুশীলনকাল থেকে শুরু করে পুরো সময়ে সরকারকে আর্থিক সহায়তা দিতে হবে।’ 

দেশের চারটি বিকেএসপিকে আরও বেশি কার্যকর করে সেগুলোর মাধ্যমে সারা দেশ থেকে খেলাধুলায় ট্যালেন্ট শিক্ষার্থীদের খুঁজে বের করার পরিকল্পনার কথাও জানান তারেক রহমান।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬