যশোরে নাগরিক কমিটি থেকে সরে দাঁড়ালেন শোয়াইব

২৮ জুলাই ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৯:২৫ PM
জুলাই আন্দোলনে যশোরের পরিচিত মুখ শোয়াইব হোসেন

জুলাই আন্দোলনে যশোরের পরিচিত মুখ শোয়াইব হোসেন © সংগৃহীত

জুলাই আন্দোলনে যশোরের পরিচিত মুখ শোয়াইব হোসেন। জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে প্রতিটি কার্যক্রমে ছিলেন সক্রিয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির বিভিন্ন কার্যক্রমে তাকে দেখা গেলেও জেলা কমিটির কোনো পদে তিনি ছিলেন না। তবে জাতীয় নাগরিক কমিটির সাথে সম্পৃক্ত ছিলেন। 

এবার সব কার্যক্রম থেকে সরে দাড়ালেন শোয়াইব। রবিবার (২৭ জুলাই) দিবাগত রাতে ফেসবুকের একটি পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি লেখেন, ‘২০১৮-তে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজনীতির যাত্রা, ২০২৪-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেও কোটা প্রথা বহালের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের শুরু থেকে ১ দফা, পরবর্তীতে ফ্যাসিস্টের পতনের মাধ্যমে বিপ্লবের অংশ হতে পেরে গর্বিত। 

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের প্রবেশপত্র জালিয়াতির মূল হোতা ছিলেন অপু, ছবি ছিল রিয়াদের চাঁদাবাজির অস্ত্র

তিনি বলেন, ‘আমি বৈষম্য বা অন্য কোনো কমিটিতে ছিলাম না, তবে জাতীয় নাগরিক কমিটি নামক অরাজনৈতিক প্লাটফর্মে ছিলাম। ছিলাম শুধুই রাজপথের কর্মী হয়ে। আপাতত সরে দাঁড়াচ্ছি! রাষ্ট্রের প্রয়োজনে আবারও দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।’

বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬