এনসিপির সমাবেশে ড্রোন ক্যামেরা দেখে ‘মিসাইল’ মনে করে দিগ্বিদিক দৌড়

২৭ জুলাই ২০২৫, ১০:২০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৫:৩৭ PM
দৌড়াচ্ছেন সমাবেশে আসা জনতা

দৌড়াচ্ছেন সমাবেশে আসা জনতা © ভিভিও থেকে নেওয়া

‘জুলাই পদযাত্রা’ উপলক্ষ্যে আজ রবিবার (২৭ জুলাই) শেরপুরে পথসভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি উপস্থিত ছিল কর্মী-সমর্থকরাও। শেরপুর শহরের থানার মোড়ে আয়োজিত এই সমাবেশ চলাকালে হঠাৎ শুরু হওয়া গন্ডগোল থামে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের এক ঘোষণায়।

জানা গেছে, সমাবেশ চলাকালে বসা নিয়ে দুই ব্যক্তির মধ্যে মনোমালিন্য হয়। পরে তা বাকবিতণ্ডায় রূপ নেয়। এতে উপস্থিত জনতা পরিস্থিতি আঁচ না করতে পেরে হৈ-হুল্লোড় শুরু করে। এসময় পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ে সমাবেশ স্থলে ফুটেজ কাভারেজ করতে উড়ন্ত ড্রোন ক্যামরা দেখে। 

হট্টগোল ও ড্রোন ক্যামরা উড়া নিয়ে সমাবেশে আসা উপস্থিত জনগণ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। হৈ-হুল্লোড়ের ঘটনাকে অনেকে মনে করে সমাবেশে হামলা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। আর উড়ন্ত ড্রোনকে তারা মনে করে  ‘মিসাইল’। এর পর অনেকে দিগ্বিদিক দৌড়াতে শুরু করে। পরে সারজিস আলম মাইকে ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

সমাবেশে আসা নেতাকর্মীদের দৌড়ানোর বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ফেসবুক পোস্টে অনেকে বলছে, ‘আকাশে উড়তে থাকা ড্রোনকে মিসাইল ভেবে মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দেয়।’ 

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শেরপুর জেলা শাখার সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম বলেন, ‘দুইজন উৎসুক জনতা নিজেদের মধ্যে মনোমালিন্য বিষয় নিয়ে দণ্ডে জড়ালে উপস্থিত জনতা কিছু না বুঝে উঠেই হৈ-হুল্লোড় শুরু করে। পরক্ষণেই সারজিস আলম বিষয়টি মাইকে ঘোষণা করলে মিনিটেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।’

পথসভায় উপস্থিত ছিলেন—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

 

 

ট্যাগ: এনসিপি
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9