রাজধানীতে ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে ৩ জন গ্রেফতার

২৫ জুলাই ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৬:৪৭ AM
গ্রেফতারকৃতরা

গ্রেফতারকৃতরা © সংগৃহীত

রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আরিয়ান সৈকত (২১), মো. ওমর (২০) ও ইয়ামিন হোসেন তরুণ (২০)।

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬:১০ ঘটিকায় জুরাইন খন্দকার রোডের মাশ-আল্লাহ হোটেলের সামনে ৫-৬ জন সদস্য সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানার রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটি টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬
৪ সন্তানই থাকেন দেশের বাইরে, একা বাসায় পড়েছিল বৃদ্ধার অর্ধগ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬