জামায়াতের আমিরের খোঁজ নিলেন পিনাকী ভট্টাচার্য

২০ জুলাই ২০২৫, ০৬:২০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৮:৩৩ AM
পিনাকী ভট্টাচার্য ও ডা. শফিকুর রহমান

পিনাকী ভট্টাচার্য ও ডা. শফিকুর রহমান © ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের খোঁজ নিয়েছেন লেখক, চিকিৎসক, রাজনৈতিক বিশ্লেষক ও ব্লগার—পিনাকী ভট্টাচার্য। রোববার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজেই এ তথ্য জানান পিনাকী।

ফেসবুক পোস্টে পিনাকী ভট্টাচার্য লেখেন, ‘ডা. শফিক ভাইয়ের শরীরের খোঁজ নিলাম। শফিক ভাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। উনার ডিহাইড্রেশন হয়েছিলো। প্রচুর ঘেমেছিলেন এর মধ্যে পানি খান নাই। এম আর আই টাই করা হয়েছে। কোন সমস্যা নাই। আজকে হলটার মনিটরিং হচ্ছে, ২৪ ঘন্টা চলবে। মানে উনার হৃদস্পন্দনে কোন সমস্যা আছে কিনা দেখবে ডাক্তার সাহেবেরা। আশা করি এটাও ভালো থাকবে। তবে উনাকে একটু বিশ্রাম নিতে হবে। সারা দেশবাসী উনার আশু নিরাময়ের জন্য দোয়া করছে।’

গতকাল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতার সময় জামায়াতের আমির অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতলে ভর্তি করা হয়। হাসপাতালে তাকে দেখতে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ সেন্ট গ্রেগরীর, পরীক্ষা ১৩ সে…
  • ২৭ আগস্ট ২০২৬
গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা-লুট, বিচার দাবিতে ব্যবসায়ী…
  • ২৭ আগস্ট ২০২৬
রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬