আর কোনো স্বৈরাচার গড়ে উঠতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

১৫ জুলাই ২০২৫, ০৭:২২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০২:৫২ PM
পদযাত্রা শেষ হয় একটি পথসভায়

পদযাত্রা শেষ হয় একটি পথসভায় © টিডিসি

‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক ঐক্য চাই’ এই শ্লোগানকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বর্ণাঢ্য পদযাত্রা ও পথসভা। মঙ্গলবার (১৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় ভোলা জেলা পরিষদ মোড় থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হয় একটি পথসভায়, যেখানে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ‘স্বৈরশাসক শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবি করলেও বাস্তবে তা ছিল শুধুই দুর্নীতির আড়ালে লুটপাটের চিত্র। প্রাকৃতিক সম্পদে ভরপুর ভোলা আজও অবহেলিত। ভোলা-বরিশাল সেতু এবং ঘরে ঘরে গ্যাস সংযোগ, এগুলো ভোলাবাসীর অধিকার হলেও তা থেকে তারা বঞ্চিত হয়েছে।’

আরও পড়ুন: ‘সারা বছর গেট খোলা রাখতে কয়টা অভ্যুত্থান লাগবে?’—প্ল্যাকার্ড হাতে ঢাবি ছাত্রী

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে তরুণদের রাজপথে সাহসী অবস্থান এক স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আজ আবার সেই পুরনো দখলদার শাসনের প্রতিচ্ছবি ফিরে আসছে চাঁদাবাজ, মাফিয়া ও দুর্নীতিবাজদের ছত্রচ্ছায়ায়। আমরা সেই ব্যবস্থারই অবসান চাই, যারা এসব অপশক্তিকে পৃষ্ঠপোষকতা দেয়।’

নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, ‘গণহত্যার বিচার, রাজনৈতিক সংস্কার এবং জনগণের ক্ষমতায়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। আমরা আর কোনো স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে দেব না, কাউকেই আর স্বৈরাচার হতে দেব না।’

পথসভায় অন্যান্য বক্তারাও জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সংগ্রামের কথা স্মরণ করেন এবং জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে।’

গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশেষ ক্লাসের নামে কোচিং, পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষকের ব…
  • ১৩ নভেম্বর ২০২৬
মৃত্যুর ৫০ বছর পর নিজ দেশে ফেরার অনুমতি পেলেন নোবেলজয়ী লেখক
  • ১৩ নভেম্বর ২০২৬
ফেসবুক লাইভে আ.লীগের পক্ষে বক্তব্য, সমর্থক হত্যা মামলায় গ্র…
  • ১৩ নভেম্বর ২০২৬
১ মিলিয়নের প্রাইজ পুলসহ আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণের সুযোগ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘আমি আসছি কালীগঞ্জে, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় …
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950