কুমিল্লায় ৩ মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

০৭ জুলাই ২০২৫, ০৭:০৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
বেগম খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া © সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে পেট্রোল বোমা হামলা ও কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা হত্যা ও নাশকতার তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৭ জুলাই) কুমিল্লা জেলা দায়রা জজ আদালতের পিপি কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে এসব মামলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।

জেলা পিপি কাইমুল হক রিংকু বলেন, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী নিহত হন। ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান হাওলাদার। তদন্ত শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়। পরবর্তী সময়ে আদালতে শুনানিতে খালেদা জিয়ার সম্পৃক্ততার কোনো প্রমাণ না পাওয়ায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সফিকুল ইসলাম তাকে মামলা থেকে অব্যাহতি দেন। 

‘কারণ ঘটনার সময় তিনি গুলশানের নিজ বাসায় অবরুদ্ধ অবস্থায় ছিলেন। অপরদিকে, ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামের হায়দারপুর এলাকায় কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় দায়ের করা আরেকটি নাশকতার মামলায় বেগম খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। পরে এই মামলায় আরও ১০ জনের নাম যুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলার বাদীও ছিলেন একই কর্মকর্তা, এসআই নুরুজ্জামান হাওলাদার। শুনানিতে এই মামলাতেও খালেদা জিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন।’

তিনি আরও বলেন, ওই সময়কার মামলাগুলো তৎকালীন আওয়ামীলীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা হয়েছিল বলে বিবেচনায় নিয়ে আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়। মন্ত্রণালয় আবেদনটি গ্রহণ করে মামলা তিনটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। ফলে এখন থেকে চৌদ্দগ্রাম থানায় বেগম খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আর কোনো মামলা নেই।

 

 

                       

বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence