চব্বিশের গণঅভ্যুত্থান কোনোভাবেই বেহাত হতে দেব না: নাহিদ

০৫ জুলাই ২০২৫, ১০:১৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
নওগাঁ শহরের নওজোয়ান মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে পথসভায় বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম

নওগাঁ শহরের নওজোয়ান মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে পথসভায় বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম © টিডিসি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এ দেশে স্বাধীনতা এনেছি, এবার সংস্কারও আনব। আমরা একাত্তরে স্বাধীনতা এনেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা বেহাত হয়ে গিয়েছিল। চব্বিশের গণঅভ্যুত্থান কোনোভাবেই বেহাত হতে দেব না।’

শনিবার রাত সাড়ে ৮টায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পঞ্চম দিনে নওগাঁয় পদযাত্রায় শহরের নওজোয়ান মাঠে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘দেশ স্বাধীন হয়েছে এক বছর হলো, কিন্তু এখনো সংস্কার হয়নি। বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে এ দেশ পুনর্গঠন করতে হবে। আমরা স্বাধীনতা এনেছি সেই স্বাধীনতা আমরাই রক্ষা করব। এনসিপি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। সময়ের প্রয়োজনে রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা রাজনৈতিক হয়ে উঠেছি এবং রাজনৈতিক দল গঠন করতে হয়েছে।’

এনসিপির আহ্বায়ক বলেন,‘ বাংলাদেশের জনগণ ১৬ বছর ধরে ফ্যাসিবাদী শাসনের দ্বারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। এই নওগাঁতেও আমার ভাইয়েরা আন্দোলনে আহত হয়েছেন, শহীদ হয়েছেন। আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। এক বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পারছি না। এ জন্য আমরা বলছি, বিচার, সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি।’

আরও পড়ুন: আপনাকে আমরা বসিয়েছি, ভিসিকে বলা বক্তব্যের ব্যাখ্য দিলেন সেই শিক্ষার্থী

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, এক বছর পার হলেও এখন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের মামলার চার্জশিট আসেনি। যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, গণহত্যা করেছে সেই খুনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নওগাঁর জেলার প্রধান সমন্বয়কারী মনিরা শারমিন।

এ সময় অন্যদের মধ্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই ‘গোষ্ঠী’র সংঘর্ষে নিহত সেই যুবক ছাত্রদলের নেতা

এনসিপির নেতাকর্মীরা আজ শনিবার (৫ জুলাই) বগুড়া, জয়পুরহাট এবং নওগাঁতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেন। বগুড়া এবং জয়পুরহাটে পদযাত্রা শেষে নওগাঁতে যখন এনসিপির কেন্দ্রীয় নেতারা প্রবেশ করেন তখন সন্ধ্যা সাড়ে ৭টা।

জয়পুরহাট থেকে নওগাঁর বদলগাছী উপজেলা হয়ে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্টান্ড পৌঁছে গাড়ি থেকে নেমে পদযাত্রা শুরু করেন তারা। এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পদযাত্রায় যোগ দেন স্থানীয় ছাত্র-জনতা।

প্রাথমিক বিদ্যালয়ে ৫ মৌলিক সংস্কার প্রয়োজন, বললেন ববি হাজ্জ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কার ডিপ্লোম্যাসি: চতুর্থবারের মতো একই গাড়িতে পুতিন-মোদি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মানুষ মনে করছে, সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে, দ্রব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর মাধ্যমে সরকার দলীয় লোক নিয়োগের এজেন্ডা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজিবিতে সিপাহী নিয়োগ, এইচএসসি পাস করলেই করা যাবে আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9