ড. ইউনূসের পদত্যাগ করতে চাওয়ার দুই কারণ জানালেন নাহিদ

২৪ মে ২০২৫, ১০:৪১ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০১:০৬ PM
কথা বলছেন নাহিদ

কথা বলছেন নাহিদ © সংগৃহীত

অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের ১০ মাসের মাথা এসে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন উঠেছে। এই ইস্যু বর্তমানের টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে। তার পদত্যাগ করতে চাওয়ার দুই কারণ জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শনিবার (২৪ মে) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেছেন, ড. ইউনূস হতাশা ব্যক্ত করেছেন। কারণ তিনি যে প্রতিশ্রুতি নিয়ে দায়িত্বে এসেছেন সে সময় আমরা আন্দোলনের নেতৃত্বে ছিলাম। আমরাই তাকে আহ্বান জানিয়েছিলাম একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে। শুধু ড. ইউনূস বা বর্তমান সরকার নয়, সেসময় অমরা যারা আন্দোলন করেছিলাম এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রতি প্রতিশ্রুত ব্যক্ত করছিলাম। পাশাপাশি সংস্কারের মধ্যে দিয়ে এ নতুন বাংলাদেশ গড়া সম্ভব বলে মনে করছি। 

ড. ইউনূসের পদত্যাগ করতে চাওয়ার দুই কারণ জানিয়ে এ সময় তিনি বলেন, সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো কোনো পক্ষ সরে আসছে বলে ড. ইউনূসের মনে হচ্ছে এবং উনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে। এরপর ওভাবে উনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার কিংবা পরিবর্তন আনা সম্ভব নয়। সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950