ফাতিমার উকুন দূর করার গল্প শুনলেন জারা

০৩ জুলাই ২০২৫, ০২:৫৩ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM
তাসনিম জারার কোলে ছোট্ট ফাতিমা

তাসনিম জারার কোলে ছোট্ট ফাতিমা © সংগৃহীত

লালমনিরহাটের মিশন মোড়ে পথসভায় এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও চিকিৎসক তাসনিম জারা। সেখানেই দেখা হলো পাঁচ বছরের ছোট্ট ফাতিমার সঙ্গে। শুনলেন তার উকুন দূর করার গল্প। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন জারা।

বলেছেন, ‘ফাতিমার বয়স মাত্র পাঁচ। লালমনিরহাটের পথসভায় ওর বাবা ওকে কাঁধে করে নিয়ে এসেছিলেন। উনি বললেন যে, ফাতিমা আমার উকুন দূর করার ভিডিও দেখে উনাকে বলেছিল ওর জন্য সেই উকুন মারার শ্যাম্পু নিয়ে আসতে। শ্যাম্পু ব্যবহার করার পর এখন ওর মাথায় আর উকুন নাই।’

গল্প শুনে অভিভূত জারা লিখেন, গল্পটা সামনাসামনি শুনে এত ভালো লেগেছে। এই নতুন প্রজন্ম কৌতুহলী, আত্মবিশ্বাসী। দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এমন একটা পৃথিবীতে ওরা বড় হচ্ছে, যেখানে প্রয়োজনীয় তথ্য ওদের হাতের মুঠোয়। আগের মত এত সহজে এই প্রজন্ম প্রতারিত হবে না। তাদের অধিকার ছিনিয়ে নিতে গেলে তারা প্রতিরোধ করবে। কারণ তারা প্রশ্ন করতে শিখছে। ফাতিমার জন্য শুভকামনা।’

প্রসঙ্গত, সম্প্রতি রাজনৈতিক সফরে উত্তরবঙ্গে অবস্থান করছেন এনসিপি নেতাকর্মীরা। সেখানেই নিয়মিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক কমিটির এই যুগ্ম আহ্বায়ক। 

জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২০২
  • ১২ নভেম্বর ২০২৬
২ বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি-গোলাপজল পাঠিয়ে হত্যার হুমকি, …
  • ১২ নভেম্বর ২০২৬
আগুনে পুড়িয়ে উল্লাস করছে, ভেবেছে খুব কষ্ট দিল: নুসরাত তাবাস…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি, দ…
  • ১২ নভেম্বর ২০২৬
সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাগরিককে দেশে ফিরিয়ে নিচ্ছে শ্রীলঙ…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে বিনোদন ভাতা নিয়ে সরকারের নির্দেশনা
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950