যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার 

২১ জুন ২০২৫, ১২:০০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৮:০৭ PM
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদ নিয়ে বিতর্কিত রেজোয়ান রহমান রাজ

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদ নিয়ে বিতর্কিত রেজোয়ান রহমান রাজ © টিডিসি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া  ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজোয়ান রহমান রাজ তালুকদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা কমিটি। শুক্রবার (২১ জুন) রাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব আব্দুর রহিম  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোন রূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার ( ১৯ জুন) ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদনের কয়েক ঘণ্টা পর রাজ তালুকদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে দাবি করেন—তিনি ওই কমিটি সম্পর্কে কিছুই জানেন না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন, আর আগামীতেও থাকবে না। তার এমন বক্তব্যে স্থানীয় রাজনীতিতে আলোচনার সৃষ্টি হয়। 

এছাড়া বিষয়টি নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর আরো আলোচনার সৃষ্টি হয়। পরে শুক্রবার রাতে যুগ্ন-আহ্বায়কের পদ পাওয়া সেই রাজ তালুকদারকে বহিষ্কার করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন জানান, রাজ তালুকদার নিজেই পদ পেতে তার কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছিলেন। তার এমন কর্মকান্ডে আমরা বিব্রত। তাই তাকে বহিষ্কারের পাশাপাশি তার সাথে সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬