জামায়াতের কর্মীসভায় ছাত্রলীগ নেতা, ছবি ভাইরাল

১৮ জুন ২০২৫, ০৯:৪১ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০১:২৮ PM
জামায়াতের কর্মীসভায় ছাত্রলীগ নেতা জাকারিয়া হোসেন

জামায়াতের কর্মীসভায় ছাত্রলীগ নেতা জাকারিয়া হোসেন © সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মীসভায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে উপস্থিত থাকতে দেখা গেছে।  মঙ্গলবার (১৭ জুন) ওই সভার একটি ছবি  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। 

এর আগে, গত ১২ জুন উপজেলার উপজেলার সদর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে  বজ্রাপুর বাজারে কর্মীসভাটি অনুষ্ঠিত হয়। 

ভাইরাল ওই ছবিতে দেখা যায়, সভায় অতিথিদের পাশেই উপস্থিত ছিলেন উল্লাপাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন।

জানা গেছে, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকারের অনুমোদিত কমিটিতে জাকারিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। দীর্ঘদিন স্থানীয় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন এবং আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের সঙ্গেও ছিল ভালো সম্পর্ক।
তবে অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের সরকার পতনের পর থেকে তিনি জামায়াতপন্থিদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে জাকারিয়া হোসেন বলেন, আমার বাবা ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর রোকন এবং পল্টন থানার কর্মপরিষদের সদস্য। ঈদের সময় বাড়িতে এসে আমাকে ওই কর্মীসভায় নিয়ে যান। আমি ছাত্রলীগ করেছি ঠিকই, তবে বর্তমানে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই এবং কখনো শিবিরে যোগ দেইনি।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলি বলেন, ওই সভায় উপস্থিত ছিলেন। তবে জামায়াতে যোগ দিয়েছেন কি না সে বিষয়ে আমি কিছু জানেন না।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা সদস্য সচিব মেহেদী হাসান বলেন, একজন সাবেক ছাত্রলীগ নেতার জামায়াতের মঞ্চে দেখা যাওয়া রাজনৈতিক আদর্শ ও নৈতিকতার চরম বিপর্যয়। এ ধরনের রাজনৈতিক আচরণের তীব্র প্রতিবাদ জানাই।

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসা পরবর্তী খোঁজ নিলেন প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9