ইরানে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জামায়াতের

১৩ জুন ২০২৫, ১১:৩৪ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
লোগো

লোগো © সংগৃহীত

ইসরায়েলের হামলায় ইরানের আরজিএস প্রধান, সেনাবাহিনী প্রধান এবং কয়েকজন পরমাণু বিজ্ঞানি নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ শোক বিবৃতি প্রদান করেন    দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, শুক্রবার ইরানের স্থানীয় সময় ভোর ৪টার দিকে দেশটির রাজধানী তেহরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ফ্যাক্টরিসহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবাজ ইসরায়েলি বিমান বাহিনীর মুহুর্মুহু হামলায় দেশটির রেভ্যুলশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, সেইসঙ্গে নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মাদ বাঘেরি, খতম-আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশিদ, পরামাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি, মুহাম্মাদ মেহেদি তেহরানচি, আব্দুল হামিদ মিনুচেহর, আহমেদ রেজা জোলফাগারি, সাইয়্যেদ আমির হোসেইন ফাঁকি, মোতলাবিজাদেহ এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা শামখানি।

 এ ঘটনার নিন্দা জানিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি। আল্লাহ তায়ালা তাদের জীবনের সকল নেক আমল কবুল করে তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাদের শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমীন। আমরা আশা প্রকাশ করছি ইরানের সরকার ও জনগণ শীঘ্রই তাদের এই বিরাট ক্ষয়-ক্ষতি ও শোক কাটিয়ে উঠতে সক্ষম হবেন।  

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬