যে দুই শর্তে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে

১৩ জুন ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ১০:২১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সব প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগেই, অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব—এমন সম্ভাবনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৩ জুন) লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বৈঠকে তারেক রহমান প্রস্তাব দেন, রমজানের আগে নির্বাচন আয়োজন হলে সেটি সবার জন্য গ্রহণযোগ্য ও সময়োপযোগী হবে। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়ক হবে।

বৈঠক-পরবর্তী একাধিক সূত্র জানায়, প্রধান উপদেষ্টা জানান, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তবে ফেব্রুয়ারি বা মার্চে নির্বাচন করতে হলে দুটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। শর্তগুলো হলো- নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হওয়া এবং সংস্কার ও বিচারসংক্রান্ত বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন।

প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সময়মতো নির্বাচন আয়োজনের বিষয়টি জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপির পক্ষ থেকে তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬