বিএনপি-ছাত্রদল জবরদখল ও সহিংস রাজনীতির সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে: সাদিক কায়েম

১১ জুন ২০২৫, ০৬:২৮ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০২:২২ PM
সাদিক কায়েম

সাদিক কায়েম © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর ছাত্রসংগঠন ছাত্রদল জবরদখল এবং সহিংস রাজনীতির এক ভয়ংকর সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি  সাদিক কায়েম। বুধবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম লিখেছেন, ‘ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ছাত্রদলের এক নেতা যেভাবে সহিংসতায় জড়িয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তারা প্রকাশ্যে গুলি চালিয়ে নিরীহ মানুষকে হত্যা পর্যন্ত করেছে। ছাত্রদল নেতার সেই আচরণ দেখে মনে হয়েছে যেন তিনি কোনো রাজনৈতিক সহযোদ্ধাকে বাঁচাতে অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে নেমেছেন! অস্ত্র ব্যবহার করে ছাত্রলীগ নেতাকে রক্ষা করা একদিকে ভয়ংকর বার্তা বহন করছে, অন্যদিকে এটি ছাত্রদল কর্তৃক ছাত্রলীগকে পুনর্বাসনেরই জীবন্ত প্রমাণ।’

তিনি আরও লিখেছেন, ‘অন্যদিকে চাঁদপুরে মুহাদ্দিস আবু নসর আশরাফীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে। শরীয়তপুরে ছাত্রদলের অভ্যন্তরীণ সংঘর্ষে আহত হয়ে এক নিষ্পাপ মাদ্রাসা ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন, যন্ত্রণায় কাতরাচ্ছে।’

সাদিক কাইয়ুম অভিযোগ করে বলেন, ‘জুলাই মাসের পরপরই হাজারো শহীদের স্বপ্ন ও আদর্শকে ভূলুণ্ঠিত করছে ছাত্রদল ও বিএনপি। তারা বারবার জবরদখল ও সহিংস রাজনীতির সংস্কৃতিতে ফিরে যাচ্ছে। আমি আশা করি তারা এ পথ থেকে সরে আসবে, অন্যথায় ছাত্রজনতা অচিরেই উপযুক্ত জবাব দিবে।’

আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন উপাচার্যকে ভেতরে রেখেই ভবনে তালা ঝুলিয়ে দিলেন চুয়েট …
  • ১২ অক্টোবর ২০২৬