‘জামায়াতের নিবন্ধন ও প্রতীক ইস্যুতে ইতিবাচক সাড়া দিয়েছে ইসি’

০২ জুন ২০২৫, ০২:৩৬ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৭:৫৭ PM
ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ড. হামিদুর রহমান আযাদ

ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ড. হামিদুর রহমান আযাদ © টিডিসি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ইস্যুতে ইতিবাচক সাড়া দিয়েছে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ। 

আজ সোমবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘গতকাল সুপ্রিম কোর্ট জামায়াতকে আগের অবস্থায়—নিবন্ধন ও প্রতীকসহ পুনঃস্থাপনের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০১৩ সালের আগে যেভাবে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল ছিল, বিগত ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে সেই অধিকার কেড়ে নিয়েছিল। এই রায়ের মাধ্যমে আমরা সেই অধিকার ফিরে পেয়েছি।’

তিনি বলেন, ‘আদালত নির্বাচন কমিশনকে যে নির্দেশনা দিয়েছেন, সেই বিষয়ে আমরা ইসির সঙ্গে আলোচনা করেছি। তারা ইতিবাচক সাড়া দিয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করতে যতটুকু সময় প্রয়োজন, তার মধ্যেই দ্রুত তা কার্যকর করবেন। আমরা বলেছি, যেন বিলম্ব না করে দ্রুত এ রায় কার্যকর করা হয়। কারণ দেশ ও জাতি এটির দিকে তাকিয়ে আছে। এই (নিবন্ধন ও প্রতীক) বিষয়টির সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ জড়িত।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আদালতের রায়ে আমাদের যে অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেটি ফিরে পেতে চাই। নির্বাচন কমিশন সেটি করবে, এ আশাই আমরা রাখি।’

আরও পড়ুন: শিক্ষক-কর্মচারীদের বেতন-বোনাস নিয়ে সবশেষ যা জানাল ইএমআইএস সেল

এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

অপর দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি দল বৈঠকে উপস্থিত ছিল। দলের অন্য সদস্যরা হলেন সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

এটি নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে জামায়াতের ১২ বছরের ব্যবধানে দ্বিতীয় বৈঠক। এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি দলটির একটি প্রতিনিধি দল বিভিন্ন দাবি নিয়ে ইসি যায়।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9