জামায়াতের নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক বহাল: শিশির মনির

০১ জুন ২০২৫, ০৮:১৮ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৮:৫১ AM
আইনজীবী শিশির মনির

আইনজীবী শিশির মনির © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের সংক্ষিপ্ত রায় প্রকাশ করে নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছে আদালত। রবিবার (০১ জুন) সন্ধ্যায় এ রায় প্রকাশ করা হয়। এরই প্রেক্ষিতে আইনজীবী শিশির মনির জানিয়েছেন, জামায়াতের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক বহাল করা হয়েছে।

এর আগে সকালে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। সেই সঙ্গে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন আপিল বিভাগ।

তবে দলটির দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ বিষয়টিও নির্বাচন কমিশনকে বিবেচনা করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত আদেশ অনুযায়ী জামায়াতের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক বহাল বলে জানিয়েছেন আইনজীবী শিশির মনির। রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রেফাইলে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। তিনি লিখেছেন, ‘সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত আদেশ অনুযায়ী (Status Quo Ante) জামায়াতের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক বহাল।’

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬