শাহবাগ মোড় অবরোধ ছাত্রদলের নেতাকর্মীদের

সাম্য হত্যার বিচার
১৮ মে ২০২৫, ০৪:২৭ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
শাহবাগ অবরোধ

শাহবাগ অবরোধ © টিডিসি ফটো

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। আজ রবিবার (১৮ মে) বিকেল সাড়ে তিনটার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে ও মূল হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে এই মোড় অবরোধ করেন। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। ফলে রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ বিকাল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে তিনটার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শাগবাগ মোড় অবরোধ করেন।

আরও পড়ুন: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এসময় শাহবাগ অবরোধ করে ছাত্রদলের নেতাকর্মীরা 'বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই', 'উই ওয়ান্ট জাস্টিস' প্রভৃতি স্লোগান দিচ্ছেন৷

এর আগে, গত মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে সাম্যর সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাম্যকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনেও বিক্ষোভ করেন। ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬