ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি ও জিএস প্রার্থী আলীম ও আসিফ

২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৮ PM
আলীম হায়দার ও এ. আর. এম আসিফুর রহমান

আলীম হায়দার ও এ. আর. এম আসিফুর রহমান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) শীর্ষ দুই পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আলীম হায়দার ও এ. আর. এম আসিফুর রহমান। এরমধ্যে সহসভাপতি (ভিপি) পদে আলীম এবং  সাধারণ সম্পাদক (জিএস) পদে আসিফ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উভয়েই ইতোমধ্যে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রার্থীতার কথা ঘোষণা করে সবার দোয়া, সহযোগিতা, সমর্থন ও শিক্ষার্থীদের ভোট প্রত্যাশা করেছেন। আসিফুর রহমান আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।

আলীম হায়দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। কবি ও লেখক হিসেবেও পরিচিতি রয়েছে তার। এছাড়া ডাকসু নির্বাচনের দাবিতে ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘শিক্ষার্থী অধিকার মঞ্চ’ নামের একটি প্ল্যাটফর্ম গঠিত হয়। এই মঞ্চের প্রচারণা সেলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। তিনি জাতীয় কবিতা পরিষদেরও সদস্য।

আজ মঙ্গলবার দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে আলীম হায়দার বলেন, ‘নির্বাচিত হলে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবো। পাশাপাশি নির্বাচনের পরে প্রতি মাসে একটি করে উন্মুক্ত প্রশ্নোত্তর করার ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া, চাহিদাগুলোর বিষয়ে জবাবদিহিতা করবে নির্বাচিত প্রতিনিধিরা। তারা ভোট দেবে আর প্যানেল নিজের মতো চলবে তা হতে পারে না। এজন্য মাসভিত্তিক এই প্রশ্নোত্তর পর্ব চলবে। জনমত নিয়েই সব সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিৎ।’

তিনি বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রজীবনের শুরু থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছি। ছাত্রলীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলাম দীর্ঘদিন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করেছি। এবারও নির্বাচিত হলে তাদের পক্ষেই কাজ করতে চাই।’

অপরদিকে আসিফুর রহমানও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রীক বিভিন্ন সংগঠনের সাথে দীর্ঘদিন ধরেই সক্রিয়ভাবে জড়িত। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তার সরব উপস্থিতি রয়েছে।

দ্যা ডেইলি ক্যাম্পাসকে আসিফুর রহমান বলেন, ‘স্বতন্ত্রভাবেই এবারের নির্বাচনে প্রার্থী হওয়া সিদ্ধান্ত নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চাই। এজন্য সবার কাছে ভোট ও দোয়া কামনা করছি।’ এসময় সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে একটি বৃহৎ প্যানেল করা যায় কি না, সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি।

আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence