যানজট নিরসনে রাজপথে ছাত্রলীগ

০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩২ PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে উপজেলা ছাত্রলীগ। এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট যানজট নিরসন ও সড়ককে নিরাপদ করতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ শুরু করেছেন তারা।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে এসএসসি পরীক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য কাজ করেন ছাত্রলীগের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবী নেতা-কর্মী। দশটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন তারা। এসএসসি পরীক্ষার্থীদের মোটর বাইকে করেও তারা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন।

অভিভাবকরা জানান, সড়ক মহাসড়কে যানজটের কারণে প্রতিদিন নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে খুবই সমস্যা হতো। ছাত্রলীগ স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করায় অনেক সুবিধা হয়েছে। বাসা থেকে দুঃশ্চিন্তামুক্ত হয়ে পুরোপুরি প্রস্তুতি নিয়েই নির্ধারিত সময়ের মধ্যে স্বস্তিতে ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে পরীক্ষার্থীরা।

উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার বলেন, এই মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে থাকে। তাই এসএসসি পরীক্ষার্থী, সাধারণ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কথা চিন্তা করে এই ‍উদ্যোগ নেওয়া হয়েছে।

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬