‘আগামীতে তরুণরাই সমাজে নতুন চিন্তা, নতুন কর্মপদ্ধতি গড়ে তুলবে’ 

০৯ মে ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫৫ PM
এসএম নজরুল কাদির

এসএম নজরুল কাদির © সংগৃহীত

প্রিমিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএম নজরুল কাদির বলেন, ‘আজকের তরুণদের দেখে আমারও মনে হয় যেন আমি আবার তরুণ হয়ে যাই। দেশের বিভিন্ন আন্দোলনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছিল।আজকের তরুণরাই আগামীতে সমাজে নতুন চিন্তা, নতুন কর্মপদ্ধতি এবং উৎপাদনমুখী কর্মজীবী গড়ে তুলবে।’

শুক্রবার (মে ৯) চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন তারুণ্যের ভাবনা অনুষ্ঠানে প্রিমিয়াম বিশ্ববিদ্যালয়ের ভিসি এসএম নজরুল কাদির এসব কথা বলেন। 

এসএম নজরুল কাদির আক্ষেপ করে বলেন, ‘তরুণদের জন্য এখনো অন্তর্বর্তী সরকার কোনো শিক্ষা কমিশন গঠন করেনি। বিএনপি ক্ষমতায় এলে তরুণদের নিয়ে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করবে।’ 

তার মতে, ‘তরুণদের শুধু দেশের ভবিষ্যৎ নয়, তাদের বর্তমানও সমান গুরুত্বপূর্ণ। তরুণরা কী চায়, তাদের আশা-আকাঙ্ক্ষা কী—তা বুঝতে হবে। কারণ দুর্বার এ তরুণদের কেউ ঠেকাতে পারবে না।’

এর আগে ২০২৩ সালেও একই সংগঠনের ব্যানারে ‘তারুণ্যের সমাবেশ’ হয়। ওই সময় আয়োজনের শুরু থেকেই তৎকালীন ক্ষমতাসীন দল ও প্রশাসনের বাধার মুখে পড়ে। কিন্তু এবার আয়োজন হচ্ছে বাধাহীন। বিএনপির একাধিক নীতিনির্ধারক জানান, মেধাবী তরুণরা কর্মসংস্থান না পেয়ে বিদেশে পাড়ি দিচ্ছে, আর দেশে ফিরছে না। দেশ হারাচ্ছে তার মেধাবী সন্তানকে। যা উন্নয়নের ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। বিএনপি তরুণদের এই মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়। পৃষ্ঠপোষকতা দিয়ে তরুণদের দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় বিএনপি।

‎সিনিয়র-জুনিয়র প্রথা ও র‍্যাগিংয়ের অভিযোগ তুলে রুয়েট ছাড়ছেন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৫ জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানের মানচিত্রে নিজের মুখ, বিস্ফোরণে ছারখার খার্গ, এক ঘণ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9