চলতি সপ্তাহেই ডাকসু নির্বাচনের তফসিল

০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৫ PM

© ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ ১১ মার্চকে সামনে রেখে চলতি সপ্তাহেই পূর্নাঙ্গ তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ। মঙ্গলবার ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে নির্বাচনের সাথে জড়িত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সকাল ১১ টা থেকে বৈঠক শুরু হয়ে চলে ১২ টা পর্যন্ত। 

এরপর এক ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ। তিনি বলেন, নির্বাচনের যাবতীয় আইন-কানুন নিয়ে পুস্তিকা তৈরি করা হয়েছে। যেটা নির্বাচনী কর্মকর্তাদের দেয়া হয়েছে। এসময় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলেও তিনি জানান।

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬