যমুনায় অবস্থান নিল আপ বাংলাদেশ

০৯ মে ২০২৫, ০১:১৩ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৪ PM
ইউনাইটেড পিপলস বাংলাদেশ

ইউনাইটেড পিপলস বাংলাদেশ © সংগৃহীত

গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।

এবার সেখানে হাজির হয়েছেন সাবেক শিবির নেতাকর্মীদের সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তারা এসব তথ্য জানান।

দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখা হয়, গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। এবার এই আন্দোলনে যোগ দিয়েছেন।

দলটি আরও লেখে, যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে সেখানে অবস্থান নিয়েছে ইউপিবির নেতাকর্মীরা। প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদসহ সেখানে আছেন—আরেফিন মোহাম্মদ, রাফে সালমান রিফাত, নাঈম আহমেদ, রিদওয়ান ইসলাম, ফায়াজ শাহেদ, রিদওয়ান আহমেদ, আলী আম্মার মুয়াজ, বখতিয়ার মুজাহিদ সিয়াম, আবরার হামিমসহ আরও অনেকে। আওয়ামী লীগ প্রশ্নে ইউপিবি আপসহীনভাবেই মাঠে থাকবে ইনশাআল্লাহ।

ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬