রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন করল এনসিপি

০৬ মে ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
এনসিপি

এনসিপি © লোগো

বিভিন্ন রাজনৈতিক দল, উদ্যোগ ও পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার জন্য ‘জাতীয় নাগরিক পার্টি–এনসিপি’র রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) এনসিপির আহ্বায়ক মো: নাহিদ ইসলামের অনুমোদনক্রমে এ কমিটি গঠিত হয়। সংগঠনটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল, উদ্যোগ ও পক্ষের সাথে আলাপ-আলোচনার জন্য জাতীয় নাগরিক পার্টি–এনসিপি’র আহ্বায়ক মো: নাহিদ ইসলামের অনুমোদনক্রমে রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠিত হয়েছে।

এ লিয়াজোঁ কমিটির প্রধান করা হয়েছে আরিফুল ইসলাম আদীবকে। কমিটির অন্য সদস্যরা হলেন- নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, অনিক রায়, মুহাম্মদ হাসান আলী, ফরিদুল হক, মাওলানা সানাউল্লাহ খান এবং সাদ্দাম হোসেন।

ট্যাগ: এনসিপি
এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬