গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

০৬ মে ২০২৫, ০৮:৫৫ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৫ PM
 কামরুল হাসান বাবুল

কামরুল হাসান বাবুল © সংগৃহীত

গোপালগঞ্জে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান বাবুলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৫ এপ্রিল) রাতে সদর উপজেলার উলপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান।

আরও পড়ুন: দেশের পথে খালেদা জিয়া, অভ্যর্থনার প্রস্তুতি

গ্রেপ্তারকৃত কামরুল হাসান বাবুল গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উলপুর ইউনিয়নের চেয়ারম্যান।

ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, আওয়ামী লীগ নেতা ও উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান বাবুল এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সদর থানায় রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসক
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬