ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া

০৫ মে ২০২৫, ১০:৪৭ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৬ PM
ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া

ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া © সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন। আজ সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে তিনি কাতারের রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথরো বিমানবন্দর ছাড়েন। তার সঙ্গে রয়েছেন দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

কাতারে যাত্রাবিরতি শেষে আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকালে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসা ‘ফিরোজা’য় উঠবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে আসছেন খালেদা জিয়া।

এর আগে স্থানীয় সময় আজ দুপুর ২টা ১০ মিনিটে লন্ডনের বাসা থেকে হিথরো বিমানবন্দরের পথে যাত্রা করেন সাবেক এ প্রধানমন্ত্রী। এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে পৌঁছে দেন।

সেখানে দেখা যায়, গাড়ির সামনের আসনে ছিলেন খালেদা জিয়া, পেছনের সিটে বসা ছিলেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। চালকের আসনে ছিলেন তারেক রহমান।

বিএনপির চেয়ারপারসনকে বিদায় জানাতে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হিথরো বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সড়কের দুই পাশে অবস্থান নেন। তারা বিএনপির নেত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানান।

এ সময় তাদের হাতে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে লেখা বিভিন্ন পোস্টার ও ব্যানার দেখা গেছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসব নেতাকর্মী বিমানবন্দরে জড়ো হন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন খালেদা জিয়া।

গঙ্গা-পদ্মায় বাড়ছে পানি, কয়েকটি নদীতে সতর্কতার শঙ্কা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট ক্রিকেটেও তাহলে নিয়মিত হচ্ছেন তাওহীদ হৃদয়?
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে ডেভেলপমেন্ট এক্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনের জেলেদের খাদ্য সহায়তা দিল সরকার, প্রকৃত জেলেদের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9