এটা রাজনৈতিক আচরণ নয়, সন্ত্রাসী কার্যক্রম: জামায়াত আমির

০৫ মে ২০২৫, ১০:২৯ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৫৯ PM
জামায়াত আমির ও আহত হাসনাত

জামায়াত আমির ও আহত হাসনাত © সংগৃহীত

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রবিবার (৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নিন্দা জানান।

পোস্টে তিনি বলেন, ‘গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার নিন্দা জানাই। হাসনাত আব্দুল্লাহর ওপর যে বা যারা হামলা করেছে এটা কাপুরুষোচিত। প্রতিবাদী কণ্ঠকে কখনো হামলা করে থামানো যায় না।

তিনি আরো বলেন, জানি না হাসনাত আব্দুল্লাহ কাদের চোখের বালি কিংবা পথের কাঁটা।

এর আগে রবিবার (৪ মে) সন্ধ্যায় ঢাকায় ফেরার পথে গাজীপুরে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেল এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালায়। এতে গাড়িতে থাকা হাসনাতও আহত হয়েছেন।

এদিকে, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে গাজীপুর মহানগরীতে তোলপাড় শুরু হয়। মহানগর পুলিশ হাসনাত আবদুল্লাহর অবস্থান শনাক্ত করে তার নিরাপত্তায় এগিয়ে আসেন। হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা মিছিল করেছেন।

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য এক প্ল্যাটফর্মে ‘অ্যাডমিশন হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের দুদিন পরও থমথমে ইবি, প্রস্তুত অতিরিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9