ভেঙেছে গাড়ি রক্তাক্ত হাত, হাসনাতের ওপর যেভাবে হামলা

০৪ মে ২০২৫, ০৮:৫৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:০০ PM
এ হামলায় হাসনাত আবদুল্লাহর গাড়ির একটি কাচ ভেঙে যায়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন।

এ হামলায় হাসনাত আবদুল্লাহর গাড়ির একটি কাচ ভেঙে যায়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন। © সংগৃহীত

ঢাকায় ফেরার পথে গাজীপুরে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেল এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে ভাঙচুর করা হয়েছে। এতে গাড়িতে থাকা হাসনাতও আহত হয়েছেন। পরে তার রক্তাক্ত হাতের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আজ রবিবার (৪ মে) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি। এ হামলায় হাসনাত আবদুল্লাহর গাড়ির একটি কাচ ভেঙে যায়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন।

এদিকে, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে গাজীপুর মহানগরীতে তোলপাড় শুরু হয়। মহানগর পুলিশ হাসনাত আবদুল্লাহর অবস্থান শনাক্ত করে তার নিরাপত্তায় এগিয়ে আসে। হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, হাসনাত আব্দুল্লাহর বর্তমানে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আইইউটি ক্যাম্পাসের (ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি) ভেতরে নিরাপদে আছেন। তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন।

গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান বলেন, আমরা তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি। তবে এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। 

রাত ৮টার পর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ঢাকায় ফেরার পথে আসার সময় গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেল এসে হাসনাতের ওপর হামলা করে। এতে তিনি আহত হন। এখন হাসনাত ঢাকায় ফিরছেন।

এর আগেও হাসনাত আবদুল্লাহকে বহন করা একটি গাড়িকে ট্রাকচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল। গত বছরের ২৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ঘটনা ঘটে।

গঙ্গা-পদ্মায় বাড়ছে পানি, কয়েকটি নদীতে সতর্কতার শঙ্কা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট ক্রিকেটেও তাহলে নিয়মিত হচ্ছেন তাওহীদ হৃদয়?
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে ডেভেলপমেন্ট এক্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনের জেলেদের খাদ্য সহায়তা দিল সরকার, প্রকৃত জেলেদের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9