জবি ছাত্রলীগের সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ২৫

০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৪ PM
জবি ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ

জবি ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ © টিডিসি ফটো

প্রেমঘটিত কারণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উপেক্ষা করেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলছে। সর্বশেষ পাওয়া তথ্যমতে, সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীন মোল্লাহসহ অন্তত ২৫জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, প্রেমঘটিত কারণে গত বৃহস্পতিবার সন্ধায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী তুহিনকে মারধর করে। পরে সম্পাদকের কর্মীরা একত্রিত হয়ে সভাপতি গ্রুপের কর্মী নয়ন ও রিফাতকে মারধর করে। তারই জের ধরে রবিবার সকাল থেকেই ক্যাম্পাসে দুই গ্রুপের সংঘর্ষ চলছে। এতে ক্যাম্পাস ও আশেপাশের সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।

সরেজমিন পাওয়া তথ্যমতে, উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষই ক্যাম্পাসে মহড়া দিচ্ছেন। এছাড়া একাধিক ককটেল বিস্ফোরন ঘটায় তারা। হামলায় অংশ নেয়া সভাপতি গ্রুপ ক্যাম্পাসের ভেতরে এবং সম্পাদক গ্রুপ ক্যাম্পাসের বাহিরে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছে। দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুরো ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছিল।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ বলেন, ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি আগের চেয়ে শান্ত। ছাত্র নেতাদের সঙ্গে কথা হয়েছে। সব ব্যবস্থা নেওয়া হবে।

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬