নেত্রকোনায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার 

০১ মে ২০২৫, ০১:০৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
মো.জাকির আলম ভূঞা

মো.জাকির আলম ভূঞা © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোজাফফরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.জাকির আলম ভূঞাকে গ্রেফতার করেছে  কেন্দুয়া থানা পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে পৌরসভার কমলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। 

আরো পড়ুন: রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বাসায় ককটেল নিক্ষেপ, শঙ্কিত শিক্ষকরা

তিনি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের ১ তারিখে সংঘটিত গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 

স্থানীয়রা জানান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মোজাফফরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির আলম ভূঞা আজ দুপুরের দিকে পৌর সদরের কমলাপুর এলাকায় মটর সাইকেল ধৌত করিতে আসলে ছাত্র জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

 

‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মাদক ও বাল্যবিবাহ নিয়ে ‘হ্যালো ডিসি’তে তথ্য দিলেই মিলবে পুর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের অষ্টম দিনে চুয়েট শিক্ষার্থীদের মুখোশ মিছিল ও আইড…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে কোটি টাকা দেওয়ার …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বিশ্ব মিডিয়ার নৈতিকতা নিয়ে জবিতে আন্ত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডি থ্রি’ ট্রফির ৬ দলের প্রধান কোচ চূড়ান্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬