যুবলীগ নেতাকে ধরে পুলিশে দিলো ছাত্র-জনতা

৩০ এপ্রিল ২০২৫, ১১:০৯ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৮ PM
যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্ত

যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্ত © সংগৃহীত

নোয়াখালী সদরে মিরাজ হোসেন শান্ত (৩৫) নামে এক যুবলীগ নেতাকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে মাইজদীর সরকারি আবাসিক এলাকার সামনে থেকে শান্তকে আটক করে নিয়ে যায় সুধারাম থানা পুলিশ।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় ছাত্র আন্দোলনে গুলি করার চারটি মামলা রয়েছে।

আটক মিরাজ হোসেন শান্ত লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এবং ওই এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি নোয়াখালীতে বিএডিসির গুদামরক্ষক পদে কর্মরত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিরাজ হোসেন শান্ত লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি সালাউদ্দিনের ক্যাডার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হমালার একাধিক মামলা রয়েছে।

নোয়াখালীর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে মিরাজ হোসেন শান্তকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তিনি লক্ষ্মীপুরে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় এজাহারভুক্ত আসামি। তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

মানব অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে এআই
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬