এটিএন বাংলা থেকে চাকরিচ্যুত ফজলে রাব্বি

২৯ এপ্রিল ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩১ PM
ফজলে রাব্বি

ফজলে রাব্বি © সংগৃহীত

চাকরি হারিয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মোঃ ফজলে রাব্বি। মঙ্গলবার (২৯ এপ্রিল) টেলিভিশন চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘অফিস শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জন্য গত ২০১৬ সালের ৫ জুন, ২০২২ সালের ৭ নভেম্বর সতর্কীকরণ এবং পরবর্তীতে ২০২৩ সালের ১৯ অক্টোবর এবং ২০২৪ সালের ২৯ আগস্ট পরপর দুইবার আপনাকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে বিশেষ বিবেচনায় চাকরিতে পুনঃবহাল করা হয়। এর পরও আপনি রিপোর্টিং এর ক্ষেত্রে যথাযথ পেশাগত দায়িত্ব পালন না করায় আপনাকে চাকরি হতে বরখাস্ত করা হলো।’

এর আগে গতকাল সোমবার সচিবালয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে জুলাই গণহত্যা নিয়ে বিতর্কিত প্রশ্ন করেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ ঘটনার একদিন পর আজ চাকরি হারালেন তিনি।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9