কানাইঘাট উপজেলায় নৌকার মাঝি হতে চান ছাত্রলীগের খায়ের চৌধুরী

০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২০ PM
উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী খায়ের চৌধুরী

উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী খায়ের চৌধুরী

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সিলেটের কানাইঘাটে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন চাইছেন ছাত্রলীগ নেতা খায়ের চৌধুরী। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা জুড়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এ তরুণ নেতা। প্রচারণায় সাড়া মেলেছে সর্বমহলে। তরুণ এই ছাত্রনেতাকে নিয়ে উপজেলার সাধারণ ভোটারদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা।

জানা যায়, খায়ের চৌধুরী স্কুল জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেই ছাত্রলীগে যোগ দেন। পড়াশোনার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে খায়ের ভর্তি হন দেশ সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একপর্যায় খায়ের চৌধুরী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন।

১/১১ এ শেখ হাসিনার মুক্তি আন্দোলনসহ নানান আন্দোলন সংগ্রামে সামনের সারিতে ছিলেন এই ছাত্রনেতা।

এলাকায় গণসংযোগ করছেন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী খায়ের চৌধুরী

 

উপজেলা নির্বাচনে প্রার্থীতার বিষয়ে খায়ের চৌধুরী বলেন, আমি শেখ হাসিনার দুঃসময় দেখেছি। সুসময়ও দেখেছি। কানাইঘাটের মানুষ দক্ষ নেতৃত্বের জন্য শেখ হাসিনার উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। ছাত্ররাজনীতির পাশাপাশি এলাকার মানুষের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ রেখে আসছি। তাদের সুখে-দুঃখে পাশে থেকেছি।

উপজেলায় গণসংযোগকালে বক্তৃতা করছেন খায়ের 

 

তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনে কোনো কালি নেই। আমি যদি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে পারি তাহলে আশা করি উপজেলাটি দেশরত্নকে উপহার দিতে পারবো। একই সঙ্গে দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন অন্যান্যা এলাকায় যেভাবে পৌঁছেছে সেভাবে আমার উপজেলায়ও পৌঁছে দিবো। একটি মডেল উপজেলা হিসেবে কানাইঘাটকে গড়ে তুলবো। এটা আমার অঙ্গীকার।

মাহফিলে বক্তৃতা করছেন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী খায়ের চৌধুরী

 

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬