ইসলামী আন্দোলনে যোগ দিলেন আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান

২০ এপ্রিল ২০২৫, ০৮:৫২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইসলামী আন্দোলনে যোগ দিলেন আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান

ইসলামী আন্দোলনে যোগ দিলেন আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান © সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম ইসলামি আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন। নৌককা প্রতীক নিয়ে নির্বাচিত এই জনপ্রতিনিধির দলবদলকে ঘিরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা তৈরি হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. বায়েজিদ।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সম্প্রতি অ্যাড. মনিরুল ইসলাম চরমোনাই পীর ও ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে বায়াত গ্রহণ করে ইসলামি আন্দোলনে যোগ দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অনেকে বিষয়টি নিয়ে আ.লীগের ভেতরের বিশৃঙ্খলা ও সাংগঠনিক দুর্বলতার প্রশ্ন তুলছেন।

একজন ফেসবুক ব্যবহারকারী মো. ফয়সাল বারী লিখেছেন, ‘জেলা আ.লীগের নেতারা কোথায়? কোথায় তাদের ব্যর্থতা? এইসব সুবিধাভোগীরা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিচ্ছেন।’

অন্যদিকে কে এম রিমন নামে একজন মন্তব্য করেন, ‘পিঠ বাঁচাতে দল পাল্টাচ্ছে।’

তবে অ্যাড. মনিরুল ইসলাম আ.লীগ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন, আমাদের দলে অপরাধী বা দাগি ব্যক্তিদের জায়গা নেই। কেউ যদি অন্য দলে থাকেন, তবে তাকে তওবা করে আমিরের কাছে বায়াত নিয়ে দলে আসতে হয়। তবে তারা কোনো দলীয় পদে অধিষ্ঠিত হবেন না।

পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬