ইসলামবিরোধী পলিসি বাস্তবায়নের অপচেষ্টা হতে বিরত থাকুন: সাদিক কায়েম

২০ এপ্রিল ২০২৫, ০১:০১ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১০ PM
সাদিক কায়েম

সাদিক কায়েম © ফাইল ফটো

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিয়ে ইসলামবিরোধী পলিসি বাস্তবায়নের অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। শনিবার (১৯ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

সাদিক কায়েম তার পোস্টে বলেন, নারীর অধিকার ও মর্যাদার গ্যারান্টি দিয়েছে ইসলাম। নারী অধিকারের সুরক্ষায় শরীয়তের বিধান কার্যকর না করেই— ‘নারীদের প্রতি ধর্ম বৈষম্য করে’— এ ধরণের অস্পষ্ট পূর্বানুমান নির্ভর বয়ান উদ্দেশ্যপ্রণোদিত অথবা মূর্খতা ও অজ্ঞতাপ্রসূত।

তিনি বলেন, যারা ইসলামের বিধানকে অতিক্রম করর দুঃসাহস করবে, তাদের ফ্যাসিস্ট হাসিনার কথা স্মরণ করিয়ে দিতে চাই। শাপলা চত্বরের মহাজাগরণের কথা স্মরণ করিয়ে দিতে চাই, সোহরাওয়ার্দীর মার্চের কথা স্মরণ করিয়ে দিতে চাই।

সাদিক কায়েম আরো বলেন, হাসিনার পরিণতি থেকে শিক্ষাগ্রহণ করুন। জুলাই বিপ্লবকে পুঁজি করে ইসলামবিরোধী পলিসি বাস্তবায়নের অপচেষ্টা হতে বিরত থাকুন।

শহীদ আবরার ফাহাদ, আবু সাঈদ, ওয়াসিম, শান্ত, আলী রায়হানদের রক্তের সাথে বেঈমানী করার দুঃসাহস করবেন না।

পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬