দলীয় শৃঙ্খলা বজায় রাখতে তদন্ত কমিটি গঠন করবে এনসিপি

১৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৩ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৫ PM

© সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম এবং জনপরিসরে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে কিছু নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগ উঠার পর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি ‘শৃঙ্খলা ও তদন্ত কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) দলটির তৃতীয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে এক বিবৃতিতে যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এ তথ্য জানান।

বিবৃতিতে জানানো হয়, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী এই তদন্ত কমিটি গঠন করা হবে, যা সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা এবং অভিযোগ যাচাই-বাছাইয়ের কাজ করবে। কমিটি গঠনের ঘোষণা আসবে শনিবার এবং রবিবারের মধ্যে।

সভায় আরও জানানো হয়, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে এনসিপি ঢাকা মহানগরের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় পঞ্চম আইইউবিএটি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬