গরুর হাট দখল নিয়ে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ১৭

১৮ এপ্রিল ২০২৫, ১০:৪৬ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৭ PM

© ফাইল ফটো

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে গরুর হাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ প্রায় ১৭ জন আহত হয়েছে। আজ শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরের পর থেকে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, উপজেলার চুকনগর গরুর হাট দখলকে কেন্দ্র করে চুকনগর গরুহাটা ও ইউনিয়ন পরিষদ এলাকায় এই সংঘর্ষ হয়। এ সময় গরুর হাটের খাজনা আদায়ের ঘর ও ইউনিয়ন পরিষদের কিছু আসবাব ভাঙচুর করা হয়।

এরা হলেন—সুলতান সেলিম (৫৫), তামিম শেখ(৩০), রানা আহমেদ (২৩) ও বিপ্লব (২৫), সেলিম তরফদার (৫৩), তামিম শেখ (৩৫), দেবব্রত রায় (৪৮), রানা শেখ (২৫), রাব্বি মোড়ল (৩৩), রবিউল ইসলাম গাজী (৪৮), সরদার দৌলত হোসেন(৫৫), হাকিম গাজী (৪৬), বিএম হাবিবুর রহমান হবি (৫২), তাজিন সরদার (২৫), আমিনুর রহমান (২৭), রাহুল ও আবু হাসান। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন এবং সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেনের পক্ষের মধ্যে দফায় দফায় হামলা, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের অন্তত ১৭-১৮ জন আহত হন। আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, ডুমুরিয়াসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চুকনগর বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও মারামারি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের গবেষণা অনুদানের ১৫% নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শতভাগ উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কার দিলেন নোবিপ্রবি অধ্যাপক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আসামি না হয়েও কারাগারে, ২০ ‍দিন পর জামিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিশুর ভাষা বিকাশে ডিভাইস স্ক্রিনের প্রভাব কেমন, যা বলছে ঢাব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও কুমুদিনী হাসপাতালে কর্মকর্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর মেয়াদ শেষ ১৮ সেপ্টেম্বর, রোডম্যাপ ঘোষণাসহ চার দফা দা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9