ঢাকায় ফের আওয়ামী লীগের ঝটিকা মিছিল

১৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৮ PM
ঢাকায় ফের মিছিল করেছে আওয়ামী লীগ

ঢাকায় ফের মিছিল করেছে আওয়ামী লীগ © সৌজন্যেপ্রাপ্ত

রাজধানী ঢাকায় ফের মিছিল করেছে আওয়ামী লীগ। মিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ সংসদীয় এলাকায় মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিল থেকে তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেন।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর থেকে বিভিন্ন সময় ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দুয়েকদিন আগে রামপুরা-বাড্ডা এলাকায়ও মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা নুর হোসেন তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লিখেন, আজ ১৮/০৪/২৫ইং সকালে উত্তরা ঢাকা ১৮ আসনের আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিল থেকে তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেন।

এছাড়াও তারা ‘তুমি কে আমি কে/ বাঙালি বাঙালি’, ‘তোমার আমার ঠিকানা/পদ্মা-মেঘনা-যমুনা’, ‘শেখ হাসিনা আসবে/ বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই/ রাজপথ ছাড়ি নাই’,‘শেখ হাসিনার সরকার/ বারবার দরকার’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

জানা যায়, মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন।

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়ো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মাছুম হাছান
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ওসমান হাদির নাম
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরাজের জোড়া দুঃসংবাদের দিনে সুখবর পেলেন মোস্তাফিজ-রানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬